আড়িয়ল বিল মামলায় ৯৯ জনের জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় করা তিনটি মামলায় ৯৯ জনের চার মাসের আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।জামিন আবেদনকারীদের মধ্যে রয়েছেন মুন্সিগঞ্জের বাড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মাস্টার, হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনসুর মাঝি, আড়িয়ল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক হায়দার খান প্রমুখ।