আড়িয়াল খাঁ নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে গ্রেপ্তার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার জেলার মনোহরদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর পাইকান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার হাফিজপুর গ্রামের দোলন মিয়া (৩০), আবদুর রশিদ (৪০) এবং পাইকান গ্রামের জহির মিয়া (৫০) ও আলাউদ্দিন (২৬)।সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি আড়িয়াল খাঁ নদী থেকে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।