আড়িয়াল খাঁ নদে আলুভর্তি ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক ফেরিঘাটে ওঠার সময় ৪০০ মণ আলুভর্তি একটি ট্রাক আড়িয়াল খাঁ নদে ডুবে যায়। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।মাদারীপুর সদর থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, শরীয়তপুর থেকে ৪০০ মণ আলু নিয়ে ট্রাকটি ফরিদপুরের একটি কোল্ডস্টোরেজে যাচ্ছিল। পথে কাজীরটেক ফেরিঘাটে উঠতে গিয়ে এটি আড়িয়াল খাঁ নদে ডুবে যায়। স্থানীয় ডুবুরিরা ট্রাক থেকে আলুর বস্তাগুলো উদ্ধার করে তীরে নিয়ে এসেছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার বলেন, আলুভর্তি নিমজ্জিত ট্রাকটি নদী থেকে উত্তোলন করতে কত সময় লাগবে, তা বলা মুশকিল। তবে ওঠানোর জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় ট্রাকের নম্বর ও মালিকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।