আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার জংগীশিবপুর বাজারসংলগ্ন আড়িয়াল খাঁর নদে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
রায়পুরা থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কয়জন নিখোঁজ বা মারা গেছে, তা এখনো নিশ্চিত নয়।’