আড়িয়াল খাঁ নদে ডুবে দুই ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাবতে নদে ডুবে দুই কলেজছাত্র মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গাংকুলপাড়া-সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিক্ষার্থী হলেন আলমগীর হোসেন (২২) ও নাহিদ (২১)। আলমগীরের বাড়ি আমলাব ইউনিয়নের কান্দুয়া গ্রামে। তিনি বেলাব হোসেন আলী কলেজের স্নাতকের ছাত্র ছিলেন।আরনাহিদের বাড়ি উপজেলার ইন্দারপাড়া গ্রামে। তিনি শিবপুর শহীদ আসাদ কলেজের স্নাতকের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পাঁচ বন্ধু গতকাল দুপুরে বাড়ির অদূরে আড়িয়াল খাঁ নদে সাঁতার কাটতে যান। তাঁরা প্রতিযোগিতা করে নদের এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছিলেন। এ সময় আলমগীর ও নাহিদ নদে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আলমগীরের লাশ উদ্ধার করেন। ডুবে যাওয়া অপরজনকে উদ্ধার করতে না পেরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর নাহিদের লাশ উদ্ধার করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ওই দুই ছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।