প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০-১১ অর্থবছরের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করেছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান গতকাল রোববার দুপুরে মগবাজারে কর অঞ্চল-১৫-এর কার্যালয়ে এই বিবরণী জমা দেন। দলীয় সূত্র জানায়, আয়কর বিবরণীতে গত অর্থবছরের বিএনপির আয় দেখানো হয় দুই কোটি ৪৯ লাখ টাকা। আর ব্যয় প্রায় এক কোটি ১০ লাখ টাকা। নিট উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা।আয়কর বিবরণীতে সদস্যদের মাসিক ও বাৎসরিক চাঁদা এবং অনুদানকে দলটির আয়ের খাত হিসেবে দেখানো হয়েছে। আর ব্যয়ের খাতগুলো হলো, দলের নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, মনিহারি পণ্য ক্রয়, মিলাদ মাহফিল প্রভৃতি।এর আগে ২০০৯-১০ অর্থবছরে বিএনপির আয়কর বিবরণীতে উদ্বৃত্ত দেখানো হয় প্রায় সাত কোটি টাকা।