প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় আয় বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। ২০ জন দুস্থ নারী এ কর্মশালায় অংশ নেন। ‘কর্মীর হাত’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। এতে সহায়তা দেয় দাতা সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক)। কর্মীর হাতের সভাপতি এম আবদুস সোবহান প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মেয়েদের বিনা মূল্যে পোশাক তৈরি, রান্না শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা, আত্মসুরক্ষা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে বিনা মূল্যে একটি করে পা-চালিত সেলাই মেশিন, অর্থ, সনদ দেওয়া হবে। গাইবান্ধা প্রতিনিধি