আয়-ব্যয় দেখতে তদন্ত দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত ‘কিং খান লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টের আয়-ব্যয় খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।কনসার্ট থেকে টিকিট বিক্রিসহ অন্যান্য খাতে আয়োজক অন্তর শোবিজের কী পরিমাণ আয় হয়েছে এবং এর বিপরীতে আয়করসহ অন্যান্য কর কত পাওয়া যাবে, তা পরীক্ষা-নিরীক্ষা করবে এনবিআর।এরই মধ্যে কর পরিদর্শন পরিদপ্তরের মহাপরিচালক কানন কুমার রায়কে প্রধান করে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এই তদন্ত দল কনসার্টের আয়-ব্যয়ের প্রাথমিক একটি হিসাব তৈরি করে রাখবে। অন্তর শোবিজের বার্ষিক রিটার্ন জমার পর তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। কানন কুমার রায় জানান, পুরো কনসার্টে যদি ছয় কোটি টাকা আয় হয়, শাহরুখ খানকে ৫০ লাখ টাকা সম্মানীসহ তিন কোটি টাকা ব্যয় হলে বাকি টাকার বিপরীতে অন্তর শোবিজকে আয়কর দিতে হবে।