আয়কর আইন-বিষয়ক আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদ ও চিটাগাং চার্টার্ড ট্যাক্সেস ফোরামের যৌথ উদ্যোগে আয়কর আইন–বিষয়ক আলোচনা সভা গত বুধবার কর আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আয়কর আইন, ২০১৬ এবং কর–বিষয়ক ধারা ৮২সি বিষয়ে গুরুত্ব তুলে ধরেন আলোচকেরা।
সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান। আয়কর আইন বিষয়ে পর্যালোচনামূলক ব্যাখ্যা উপস্থাপন করেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম মহিউদ্দিন সারোয়ার। সভার দুই পর্যায়ে যৌথভাবে সভাপতিত্ব করেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ ও কাজী মোহসীন চৌধুরী। প্রমুখ। বিজ্ঞপ্তি।