আয়কর আদায়ে নতুন উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে এবার ইমাম ও ওলামাদের সম্পৃক্ত করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আয়কর দিয়ে নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়নে অংশ নিতে জনগণকে আহ্বান জানানো হবে। জুমার নামাজের দিন ইমামরা মুসল্লিদের আয়কর দিতে উদ্বুদ্ধ করবেন। গতকাল সোমবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের সভাকক্ষে সংস্থার মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ পরিচালকদের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করে আয়কর কমিশনার এম এ কাদেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বিজ্ঞপ্তি।