আয়কর দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল নেত্রকোনায় শোভাযাত্রা ও মানববন্ধন হয়েছে। সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) জেলা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সকালে শহরের শিবগঞ্জ রোড এলাকার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশ হয়। সুপ্রর জেলা কমিটির সভাপতি মতীন্দ্র সরকার, সহসভাপতি আলী আমজাদ, কেন্দ্রীয় উদীচীর নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান খান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি শ্যামলেন্দু পাল প্রমুখ বক্তব্য দেন।