আয়কর দিবসে ৬০ করদাতাকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আয়কর দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের জিমনেসিয়াম ভবনে চট্টগ্রাম বিভাগের ৬০ জন করদাতাকে সম্মাননা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ড তাঁদের সর্বোচ্চ করদাতার স্বীকৃতি দেয়। এ কারণে বোর্ডের পক্ষ থেকে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (কর ও জরিপ পরিদর্শন) সদস্য মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কর কমিশনার হাবিবুর রহমান আখন্দ, হায়দার খান, সুলতান মাহমুদ প্রমুখ।