আয়কর ফাঁকি মামলায় সাবেক প্রতিমন্ত্রী জিয়ার স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার স্ত্রী সাজাপ্রাপ্ত আসামি নাসিমা হককে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবিধি অনুযায়ী তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশও দেওয়া হয়েছে।গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক জেমসিন আনোয়ারের আদালতে নাসিমা হক আত্মসমর্পণ করে জামিন চাইলে এ আদেশ দেওয়া হয়।২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা পঙ্কজ লাল সরকার এ মামলা করেন। মামলায় ২০০২-০৭ করবর্ষ পর্যন্ত এক কোটি ৭৭ লাখ ৯৩ হাজার ৪৮৩ টাকার ওপর সম্পদের তথ্য গোপন করে ৪৪ লাখ ৮৫ হাজার ৯৭৬ টাকার কর ফাঁকির অভিযোগ আনা হয়।