আয়কর ফাঁকির মামলা থেকে খালাস পেলেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদেরকে খালাস দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক জেসমিন আনোয়ার এ আদেশ দেন। রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলাটি প্রত্যাহারের আবেদন করেন ওবায়দুল কাদের। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। গত ১১ এপ্রিল ওবায়দুল কাদের মামলা থেকে খালাস চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালতে আবেদন করেন। ওই দিন আদালতে মামলাটি প্রত্যাহার করা হবে কি না, এ বিষয়ে শুনানির দিন ছিল গতকাল। রাষ্ট্রপক্ষে আদালতে উপস্থিত ছিলেন মহানগর কৌঁসুলি আবদুল্লাহ আবু। আসামি পক্ষে মামলা শুনানিকালে কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এনবিআর এই মামলা করে।