আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমীতে বেলা সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার তাপতুন নাসরীন। জেলা কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার মুহাম্মদ আলী ইভানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক জাকির হোসেন, কর পরিদর্শক মোস্তফা জামান প্রমুখ। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আয়কর সম্পর্কে বিভিন্ন তথ্য ও সেবা দেওয়া হবে।