আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’—এ স্লোগান নিয়ে আগামীকাল বুধবার থেকে কুমিল্লায় শুরু হচ্ছে চার দিনব্যাপী আয়কর মেলা- ২০১৫। কুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউর কর ভবনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই মেলা চলবে। কুমিল্লা অঞ্চলের কর কমিশনার ও মেলা উদ্যাপন কমিটির সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।