আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাবু হলে চার দিনব্যাপী আয়কর মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পৌর মেয়র আবদুল মতিন। জেলার সহকারী কর কমিশনার শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কর অঞ্চলের পরিদর্শী যুগ্ম কর কমিশনার হরিপদ সরকার, চাঁপাইনবাবগঞ্জের আয়কর আইনজীবী সমিতির সভাপতি লুৎফর রহমান, সুপ্রর সাধারণ সম্পাদক জাফরুল আলম ও কর পরিদর্শক আহাদ আলী।