প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় চার দিনের আয়কর মেলা শুরু হয়। কিশোরগঞ্জ কর সার্কেল ১৪, ২১ ও ১৩ এ মেলার আয়োজন করে। কিশোরগঞ্জ কর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী কর কমিশনার মেহেদি হাসান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. হারুন-অর রশিদ। এ সময় ময়মনসিংহ কর অঞ্চলের সহকারী কর কমিশনার সারোয়ারুল হক, কিশোরগঞ্জ সার্কেলের সহকারী কর কমিশনার নূরুল হুদা ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। মেলা ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।