আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’—এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে গতকাল বুধবার থেকে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় শহরের পটুয়াখালী ক্লাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন। পটুয়াখালী কর কমিশনার মোসাম্মৎ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, বরিশালের কর কমিশনার জাহিদ হাসান, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি গিয়াস উদ্দিন, বরিশালের সহকারী কর কমিশনার মেহেদী মাসুদ প্রমুখ। পটুয়াখালী অফিস