প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগান সামনে রেখে শরীয়তপুরে চার দিনের আয়কর মেলা গতকাল শুক্রবার শেষ হয়েছে। মেলায় ৫২৭ জন আয়কর বিবরণী দাখিল করেছেন। ১৯৭ জন নতুন করদাতা হয়েছেন। মেলায় ২১ লাখ টাকা কর আদায় করা হয়েছে। কর অঞ্চল-৭ শরীয়তপুর সার্কেলের সহকারী কর কমিশনার তাসলিম আলম বলেন, সদর উপজেলা সভাকক্ষে গত মঙ্গলবার মেলা শুরু হয়। এ ছাড়া এ বছরই জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলা সদরে এক দিন করে ভ্রাম্যমাণ আয়কর মেলার আয়োজন করা হয়। ৮৫০ জন মেলা থেকে সেবা গ্রহণ করেছেন। অন্য বছরের তুলনায় এ বছর মেলায় বেশি মানুষকে সেবা দেওয়া হয়েছে।