আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে নড়াইল উপকর কমিশনার কার্যালয় চত্বরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক সুবাস বোস। মেলায় মোট পাঁচটি স্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে জেলায় করদাতার সংখ্যা ছিল ৮ হাজার ৫২১ জন। সেবার ৭ কোটি ২৫ লাখ টাকা কর আদায় হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে করদাতার সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৬২১ জন। এ অর্থবছরে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা।