প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আয়কর মেলায় কর আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৫২৪ টাকা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে চার দিনব্যাপী এ মেলা শেষ হয়। এতে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৪৮৯ জন। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার মো. রেজাউল করীম চৌধুরী বলেন, এ বছর আয়কর মেলায় ই-টিআইএন করেছেন ৪৪৭ জন। সেবা নিয়েছেন ৭ হাজার ১৭৩ জন। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা নিয়ে এই কর অঞ্চল গঠিত। এ হিসাব শুধু নারায়ণগঞ্জের। ৬ নভেম্বর আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আয়কর মেলা হবে।