আয়কর মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়কর মেলা-২০১৬। নগরের জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। গতকাল রাজশাহী কর ভবনের পদ্মা সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। রাজশাহী অঞ্চলের কর কমিশনার দবির উদ্দিন জানান, এবারের কর মেলাকে চারটি অংশে বিভক্ত করা হয়েছে। ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আয়কর মেলা, ১৭ নভেম্বর সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা প্রদান, ২৪-৩০ নভেম্বর আয়কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর কর দিবস উদ্যাপন। রাজশাহী প্রতিনিধি