আয়কর মেলায় ৫৬ কোটি টাকার রাজস্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর, রাঙামাটি এবং ছয়টি উপজেলায় অনুষ্ঠিত আয়কর মেলায় গতকাল বৃহস্পতিবার ৫৬ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এসব মেলায় ৩৩ হাজার করদাতা সেবা নিয়েছেন। আয়কর মেলার তথ্য উপব্যবস্থাপনা কমিটি এই তথ্য জানিয়েছে।
গতকাল প্রথমবারের মতো চট্টগ্রাম কর অঞ্চলের আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও টেকনাফ উপজেলায় আয়কর মেলা হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় গতকাল দ্বিতীয় দিনের মতো মেলা হয়। এ ছাড়া রাঙামাটি জেলায়ও গতকাল দুই দিনব্যাপী মেলা শুরু হয়েছে।
চট্টগ্রাম নগর ছাড়াও ছয়টি উপজেলায় গতকাল অনুষ্ঠিত মেলায় ২ হাজার ৫৬১ জন করদাতা সেবা নিয়েছেন।
রাঙামাটিতে সেবা নিয়েছেন ৩৫৩ জন।
গতকাল মেলায় আয়কর রিটার্ন জমা পড়েছে ২ হাজার ১৭টি। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৬৭ জন।