প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহে শরীয়তপুরে ৫০ লাখ টাকা আয়কর আদায় করা হয়েছে। গত বুধবার রাত পর্যন্ত গ্রাহকেরা আয়কর বিবরণী জমা দিয়েছেন। আয়কর সপ্তাহে ৯৫০ জন করদাতা হিসাব বিবরণী জমা দেন। ১ হাজার ৫০ জন গ্রাহক নতুন করদাতা হওয়ার জন্য আবেদন করেছেন। এই সাত দিনে আয়কর প্রদানের সেবা গ্রহণ করেছেন ২ হাজার ৫০০ জন। কর অঞ্চল ৭-এর শরীয়তপুর সার্কেলের সহকারী কর কমিশনার তাসনিম আলম বলেন, এ বছর শরীয়তপুরে বেশিসংখ্যক গ্রাহক আয়কর রিটার্ন দাখিল ও সেবা গ্রহণ করেছেন। আয়কর দেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা লক্ষ করা গেছে।