আয়নাল চেয়ারম্যান জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হক জামিনে ছাড়া পেয়েছেন। গত সোমবার রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ তাঁর জামিন মঞ্জুর করলে মঙ্গলবার তিনি জেল থেকে ছাড়া পান। জেল থেকে বেরিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘উপজেলায় সর্বোচ্চ ভোটে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রতিপক্ষের ব্যক্তিরা তা মেনে নিতে পারছেন না। আমি দুই গৃহবধূকে নির্যাতন কিংবা হুমকি-ধমকি কিছুই দিইনি। আমাকে মিথ্যা মামলা দিয়ে বারবার হয়রানি করা হচ্ছে।’বদরগঞ্জের মধুপুর গ্রামের দুই গৃহবধূকে হুমকি দেওয়ার মামলায় বদরগঞ্জ থানা পুলিশ গত শনিবার মধ্যরাতে রংপুর বাস টার্মিনাল থেকে তাঁকে গ্রেপ্তার করে।