প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ভেষজ উদ্ভিদ উৎপাদন, আহরণ, সংরক্ষণ ও আয়ুর্বেদ ঔষধে প্রয়োগ’ শীর্ষক এক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে৷ কর্মশালা থেকে দেশে বেশি করে ঔষধি গাছ রোপণের আহ্বান জানানো হয়৷ রাজশাহী জেলা পরিষদ নানকিং দরবার হলে এ কর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক গোলাম সাদিক৷ অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম মুন্সী এতে সভাপতিত্ব করেন৷ বিজ্ঞপ্তি৷