আয়েশা মেমোরিয়াল হাসপাতালের এক যুগ পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালের এক যুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। ৫ মে শেরাটন হোটেলের বলরুমে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমদ আল কবির এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এম এ রব।‘উন্নত স্বাস্থ্যসেবা আপনার দ্বারপ্রান্তে’ স্লোগান নিয়ে ১৯৯৭ সালে এই হাসপাতালের যাত্রা শুরু হয়।হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুনীর আহমেদ খান, আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে গান শোনান ফাহমিদা নবী, মহাদেব ঘোষ ও বন্দনা। বিজ্ঞপ্তি।