আয়েশা মেমোরিয়ালের সঙ্গে ট্রান্সকমের বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে অবস্থিত আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটাল (প্রা.) লিমিটেডের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস-সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম মোবাইল লিমিটেড, বাংলাদেশ ল্যাম্প্স লিমিটেড, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ এবং ট্রান্সকম কেব্লস লিমিটেডের দ্বিপক্ষীয় করপোরেট এবং স্বাস্থ্যবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১ আগস্ট হাসপাতালের সম্মেলনকক্ষে এ চুক্তি হয়। আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং ট্রান্সকম গ্রুপের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ তালিবুর রহমান পিএসসি, এনডিসি চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে বিশেষ ছাড়ে করপোরেট স্বাস্থ্যসেবা, এক্সিকিউটিভ হেলথ চেকআপ, ইমার্জেন্সি চিকি ৎ সাসহ সব ধরনের চিকি ৎ সা-সুবিধা পাবেন।অনুষ্ঠানে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের এইচআর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ট্রান্সকম কেব্লস লিমিটেডের সহযোগী ব্যবস্থাপক, এইচআর মো. ওয়াহেদুজ্জামানসহ আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুনীর আহমদ খান, পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।