প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নারীশ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সম্মেলনে কাউন্সিল অধিবেশনে আয়েশা ইসলাম সভাপতি ও সাহিদা পারভীনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার রাজউক মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে নারী ও পুরুষের সমান মজুরি, নারীর নিরাপত্তা ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করা, নারী উন্নয়ন নীতি বাস্তবায়নসহ ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শ্রমিকনেতারা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার দেশীয় পরিচালক এনড্রে বগি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান। বিজ্ঞপ্তি।