আয়োডিনযুক্ত লবণ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োডিন মেধা বিকাশের জন্য অপরিহার্য উপাদান। অথচ বিষয়টি জানে দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ৫ শতাংশ মানুষ। মানসম্পন্ন আয়োডিনযুক্ত লবণ নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। ‘সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ নিশ্চিতকরণ বিষয়ক পলিসি ডায়ালগ’ শীর্ষক এক কর্মশালায় গতকাল শনিবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমদ হোসেন খান এ দাবি জানান। যশোর শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলনকক্ষে এ কর্মশালা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার।