প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার নিশ্চিত করতে গতকাল বুধবার নীলফামারীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কর্মশালা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুশতাক হাসান মো. ইফতেখার। বক্তব্য দেন বিসিকের প্রকল্প পরিচালক শফিকুল আলম, মাইক্রো নিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আশেক মাহফুজ, সিভিল সার্জন আবদুর রশীদ, কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক কেরামত উল্লাহ, সাংবাদিক তাহমিন হক প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড রুরাল ইন্ডাস্ট্রিজ বিভাগের অধ্যাপক এম বোরহান উদ্দিন।