আ’লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে আওয়ামী লীগের এক নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।টাঙ্গাইল সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান প্রথম আলোকে জানান, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমানুর রহমান খানের গ্লোবাল স্কিল ট্রেনিং সেন্টারে একজন হত্যা মামলার আসামি অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সেখানে তল্লাশি চালানো হয়। তল্লাশি করে কাউকে না পেয়ে পুলিশ চলে আসে।পরিদর্শক (তদন্ত) বলেন, এ ঘটনার পর আমানুরের সমর্থকেরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। রাত একটার দিকে ঢাকা-টাঙ্গাইল শহর বাইপাসে আশেকপুর মোড়ে টায়ার জ্বালিয়ে এবং এলোপাতাড়িভাবে ট্রাক রেখে অবরোধের সৃষ্টি করে।