ই-কমার্স সাইট উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ওয়ালটনের নবনির্মিত ই-কমার্স ওয়েবসাইটের উদ্বোধন করেছেন। চন্দ্রায় ওয়ালটন ফ্যাক্টরি কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এর উদ্বোধন করেন। দুপুরে উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, ওয়ালটন দক্ষতা, যোগ্যতা ও সেবা দিয়ে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এ সময় সরকারি নীতিমালার আওতায় ওয়ালটনকে বেসরকারি হাইটেক পার্ক ঘোষণার আশ্বাস দেন তিনি। দেশে বর্তমানে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয় হয়ে ওঠায় ওয়ালটনও ঘরে বসে কেনাকাটার সুযোগ দিচ্ছে। গাজীপুর প্রতিনিধি|