ই-ক্যাব ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ই-ক্যাব ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। ইয়ুথ ফোরামের চার বছর পূর্তি অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। ছবি: লেখক
ই-ক্যাব ইয়ুথ ফোরামের কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। ইয়ুথ ফোরামের চার বছর পূর্তি অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়। ছবি: লেখক

ই-ক্যাব ইয়ুথ ফোরামের আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। গতকাল বুধবার ধানমন্ডিতে ই–ক্যাব কার্যালয়ে ই–ক্যাব ইয়ুথ ফোরামের চার বছর পূর্তি অনুষ্ঠানে এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেওয়া হয়।

দেশের ই-কমার্স উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সহযোগী তারুণ্যনির্ভর প্ল্যাটফর্ম হলো ই-ক্যাব ইয়ুথ ফোরাম।

নতুন কার্যনির্বাহী প্রেসিডেন্ট তাসদীখ হাবীব, ভাইস প্রেসিডেন্ট মোর্তজা আহম্মেদ, সেক্রেটারি জেনারেল সজিবুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি জুয়েল রানা এবং ফিন্যান্স সেক্রেটারি হয়েছেন শোয়েব খান। এ ছাড়া শাহানুর রহমান শোয়াইব, মোহাম্মদ আফজল হোসাইন, তানজিম রিফাত ও রাশফিয়া ইসলাম এক্সিকিউটিভ মেম্বার এবং খালিদ সাইফুল্লাহ্, রিয়াদ হাসান বাদশা ও সাদিয়া ইসলাম মিতু কোর মেম্বার হিসেবে মনোনীত হয়েছেন।

এ সময় কেক কাটার মাধ্যমে সংগঠনটির চার বছর পূর্তি উদ্‌যাপিত হয়। কেক কাটার সময় উপস্থিত ছিলেন ই-ক্যাবের সাবেক জেনারেল সেক্রেটারি মো. আবদুল ওয়াহেদ তমাল ও ডিরেক্টর ইনচার্জ আসিফ আহনাফ।

আগামী দুই বছরের লক্ষ্য হিসেবে ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট তাসদীখ হাবিব বলেন, ‘আগামী দুই বছরে আমরা সারা বাংলাদেশে ই-ক্যাব ইয়ুথ ফোরামের একটি শক্ত নেটওয়ার্ক তৈরি করতে চাই। তরুণ প্রজন্মকে বাংলাদেশের ই-কমার্স সেক্টর সম্পর্কে সচেতন করে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করতে চাই এই সময়ের মধ্যে।’