ই-গভর্নমেন্ট পোর্টালে সিটি ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমে যুক্ত হতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি করেছে সিটি ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন এবং সিপিটিইউর মহাপরিচালক মো. ফারুক হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বাদরুদ্দোজা চৌধুরী, হেড অব বিজনেস (ব্রাঞ্চ ব্যাংকিং) জাবেদ আমিনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।