ই-তথ্যসেবাকেন্দ্রের কার্যক্রম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌরসভায় ই-তথ্যসেবাকেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন আনুষ্ঠানিকভাবে ই-তথ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। ফয়জুল করিম ময়ূন বলেন, ‘তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ই-তথ্যসেবাকেন্দ্রের কার্যক্রম চালু করা হলো।’ অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র মনবীর রায়, কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, কাউন্সিলর পুষ্পিতা দেব, মৌলভীবাজার প্রেসক্লাবের সম্পাদক এস এম উমেদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসেইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।