ই-নথি ব্যবস্থাপনায় জবাবদিহি বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল ইনু বলেছেন, কাগজমুক্ত ই-নথি ব্যবস্থাপনায় সময় বাঁচাবে এবং জনগণ, গণমাধ্যম ও সরকারকে আরও ঘনিষ্ঠ করবে। এতে কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে। গতকাল সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) ‘ই-ফাইলিং’ কার্যক্রমের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। হাসানুল ইনু বলেন, উন্নয়ন ও শান্তির জন্য জঙ্গি দমনে দৃঢ়তার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ডিজিটাল পদ্ধতির সফল প্রয়োগ করছে সরকার। তথ্য অধিদপ্তরে ‘ই-নথি’ ব্যবস্থাপনা প্রবর্তন তারই একটি অংশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী।