ই-স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ই-স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন চাঁদপুরের সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার। উপজেলার ছয়টি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সহজে ও বিনা খরচে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যেই এ কার্যক্রম চালু করা হয়েছে।