ইঁদুর নিধন অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান। গতকাল বৃহস্পতিবার এই নিধন অভিযানের উদ্বোধন করেন অধ্যক্ষ এ এইচ এম ইসহাক মিয়া। এ উপলক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর চন্দ্র ভৌমিক, অতিরিক্ত উপপরিচালক সুজন মজুমদার, উপপরিচালক (বীজ বপন) মোজাফফর হোসেন প্রমুখ বক্তৃতা করেন।