ইঁদুর নিধন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মাসব্যাপী এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আমিরুল বাহরাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, সমবায় কর্মকর্তা শামসুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল আলম, কৃষক মাওলানা আবদুল গফুর, মাস্টার দানু মিয়া, নুর হোছাইন, নুরুল আবছার প্রমুখ।