ইঁদুর নিধন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল শনিবার ইঁদুর নিধন শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ এনামুল হক এ অভিযানের উদ্বোধন করেন। এক মাস ধরে এ অভিযান চলবে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান, সহসভাপতি ইয়াছিন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে সালমা প্রমুখ।