ইঁদুর নিধন অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীতে গতকাল সোমবার সকাল ১০টায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোনামিণ চাকমা, সিভিল সার্জন মাহবুবুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী আবদুল মান্নান প্রমুখ।