ইঁদুর নিধন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ইঁদুর নিধন অভিযান গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা কৃষি সম্প্রসারণ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম আলম, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর আলী শেখ, সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক উপাংশু বিশ্বাস, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ চন্দ চন্দ্র, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা লাইজু, কৃষক হাফিজুর রহমান প্রমুখ।