ইঁদুর নিধন অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ইউএনও সফিউজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশাররফ হোসেন, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফাজ উদ্দিন প্রমুখ।