প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঁদুর বছরে ৫০০ মেট্রিক টন ধান-গম নষ্ট করে। এ ছাড়া গুদামজাত প্রায় ৫০ হাজার মেট্রিক টন শস্য ইঁদুর দ্বারা ক্ষতি হয়ে থাকে। এতে প্রায় ৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। একই সঙ্গে ৩০ প্রকারের রোগও ছড়ায় ছোট্ট এই প্রাণীটি।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় মাসব্যাপী ‘ইঁদুর নিধন’ অভিযানের উদ্বোধন উপলক্ষে গতকাল রোববার দুপুরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য জানান। জাতীয় পর্যায়ে ১৮ অক্টোবর থেকে এ অভিযান শুরু হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, ধান ও গম ছাড়াও ইঁদুর মাঠের দানাজাতীয় শাকসবজি ও ফলমূলজাতীয় ফসলের ক্ষতি করে। এ কারণে সম্মিলিতভাবে ইঁদুর নিধনে সবাইকে সচেতন হতে হবে।