প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মুরগির খামারে পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা গেছেন ইব্রাহীম আলী (২৮) নামের একজন পোলট্রি খামারি। ইব্রাহীমের বাড়ি উপজেলার বুড়ইল ইউনিয়নের দেওলিয়া গ্রামে। গ্রামবাসী জানান, ইব্রাহীম হোসেনের বাড়ির পাশে পোলট্রির খামারে ইঁদুরের উৎপাত ঠেকাতে একটি গর্তে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন। গতকাল মঙ্গলবার ভোরে খামারে কাজ করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইব্রাহীম হোসেন মারা যান। বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।