প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৫ সালের তথ্য অনুযায়ী, ইঁদুর প্রতিবছর দেশের ৭৩০ কোটি টাকার সম্পদের ক্ষতি করে। ইঁদুর মারতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। তা না হলে ইঁদুরের উপদ্রব কমানো সম্ভব নয়। ইঁদুরের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন পাহাড়ের জুমচাষিরা। গতকাল শনিবার রাঙামাটি জেলায় ইঁদুরনিধন অভিযান ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান কৃষিবিদ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক মানজারুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ কে এম হারুন-অর রশিদ, রাঙামাটি উপপরিচালক রমণী কান্তি চাকমা প্রমুখ। রাঙামাটি অফিস