প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিক ও সমমানের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় গতকাল বৃহস্পতিবার সারা দেশে পরীক্ষা দেওয়া থেকে বিরত ছিল ছয় হাজার ৯৩৮ পরীক্ষার্থী। এ পরীক্ষায় ৭৪ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তিনজন শিক্ষককে দায়িত্বে অবহেলার অভিযোগে বহিষ্কার করা হয়।