ইংরেজি বানান প্রতিযোগিতার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক ইংরেজি বানান প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে তিনটি প্রতিষ্ঠান। ‘দ্য ডেইলি স্টার স্পেলিং বি পাওয়ার্ড বাই হরলিকস’ শিরোনামে এই প্রতিযোগিতা আগামী বছরের প্রথম দিকে শুরু হবে।ই-লার্নিং ওয়েব পোর্টাল চ্যাম্পসটুয়েন্টিওয়ান, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এবং গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করবে। এ ব্যাপারে গতকাল শুক্রবার দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের বিপণন পরিচালক সৌমেন্দ্র এস দাস এবং চ্যাম্পসটুয়েন্টিওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্মতিপত্রে স্বাক্ষর করেন।‘স্পেলিং বি’ একটি আন্তর্জাতিক ইংরেজি বানান প্রতিযোগিতা। এতে মূলত ছাত্রছাত্রীদের কাছে ইংরেজি শব্দের বানান জানতে চাওয়া হয়। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।